শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফারইস্ট ইসলামী লাইফের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  |   রবিবার, ২৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   119 বার পঠিত

ফারইস্ট ইসলামী লাইফের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থবিজ ডেস্ক :
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা কোম্পানির প্রধান কার্যালয়ের রজনীগন্ধা অডিটোরিয়ামে আজ রোববার (২৫ মে) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এর সভাপতি সায়েদ আহম্মদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট শাখাওয়াত হোসেন, উদ্যোক্তা পরিচালক মো. সামছুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন উদ্যোক্তা পরিচালক মিসেস নাজনিন হোসাইন, স্বতন্ত্র পরিচালক মো. মোবারক হোসেন, স্বতন্ত্র পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম, সিএফও রুহুল আমিন খান, কোম্পানি সেক্রেটারী শেখ খালেদ জহির ও কোম্পানির শেয়ার হোল্ডারগণ।
সভায় সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণকারী শেয়ার হোল্ডারগণ ৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুমোদন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:২৩ অপরাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191