
| রবিবার, ২৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 117 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার (২৪ আগস্ট) প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে। দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। কোম্পানিটির শেয়ার দর এদিন ৯ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।
এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স, মাগুরা মাল্টিপ্লেক্স, জিকিউ বলপেন, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।

Posted ৫:১৫ অপরাহ্ণ | রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Arthobiz | zaman zaman


