বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুঁজিবাজারে দরপতনে সূচক ও লেনদেন কমেছে

  |   বুধবার, ২৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   166 বার পঠিত

পুঁজিবাজারে দরপতনে সূচক ও লেনদেন কমেছে

অর্থবিজ প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৭ আগস্ট) ব্যাংক ও আর্থিক খাতের দরপতনে সূচক ও লেনদেন কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে, তবে সূচকও সেখানে ঋণাত্মক হয়েছে।
দিনের লেনদেন শুরুর দিকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় সূচক ঊর্ধ্বমুখী ছিল। তবে প্রথম ঘণ্টার মধ্যেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দর কমতে শুরু করে। শেষদিকে পতন আরও বাড়ায় সূচক ঋণাত্মক হয়ে পড়ে এবং দিনের লেনদেন নিম্নমুখী প্রবণতায় শেষ হয়।
দিনশেষে ডিএসইতে ১৫৮ প্রতিষ্ঠানের দাম বেড়েছে, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির। ব্যাংক খাতে ৫টির শেয়ার দাম বেড়েছে, ১৯টির কমেছে। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ৫টির দাম বেড়েছে ও ১৩টির কমেছে।
ভালো কোম্পানি বা ১০ শতাংশের বেশি লভ্যাংশদাতা ৬৭টির দাম বেড়েছে, ১০৮টির কমেছে। মাঝারি মানের ৪৬টির দাম বেড়েছে এবং ২৯টির কমেছে। লভ্যাংশহীন ‘জেড’ গ্রুপে ৪৫টির দাম বেড়েছে, ৩৬টির কমেছে।
সূচকের মধ্যে প্রধান ডিএসইএক্স ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে। ডিএসইু৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ১৮৮ পয়েন্টে নেমেছে।
লেনদেনও কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৭১ কোটি ৫২ লাখ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ২৭৬ কোটি টাকা কম।
লেনদেনে শীর্ষে ছিল সিটি ব্যাংক (২২ কোটি ৪২ লাখ টাকা)। এরপর সোনালী পেপার (২১ কোটি ৬৭ লাখ টাকা) ও বিকন ফার্মাসিউটিক্যালস (১৮ কোটি ৮১ লাখ টাকা)। শীর্ষ দশে আরও ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন, বিচ হ্যাচারি, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, শাহজিবাজার পাওয়ার, মালেক স্পিনিং ও আলিফ ইন্ডাস্ট্রিজ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪১ পয়েন্ট। বাজারটিতে ২৪৩ প্রতিষ্ঠানের মধ্যে ১০৬টির দাম বেড়েছে, ১০৫টির কমেছে এবং ৩২টির অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ৬২ লাখ টাকার, যা আগের কার্যদিবসের তুলনায় সামান্য বেশি।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৭ অপরাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191