
| রবিবার, ৩১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 81 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
এক্সিম ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ আগস্ট ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন। ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
২৬তম বার্ষিক সাধারণ সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত অর্থ বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র নিয়ে বিস্তারিত আলোচনা কশেষে গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মো. নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, স্বতন্ত্র পরিচালক খন্দকার মামুন এফসিএ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ (জুম্মা), উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মো. মইদুল ইসলাম এবং কোম্পানি সেক্রেটারি মো. মনিরুল ইসলাম।

Posted ৮:০৬ অপরাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Arthobiz | zaman zaman


