বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে পাহাড়ের বিজয়ী নেতৃত্বকে পার্বত্য চট্টগ্রাম সমিতি’র অভিনন্দন

  |   বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   102 বার পঠিত

ডাকসু নির্বাচনে পাহাড়ের বিজয়ী নেতৃত্বকে  পার্বত্য চট্টগ্রাম সমিতি’র অভিনন্দন

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি।
সংগঠনের এক অভিনন্দন বার্তায় বলা হয়, এই বিজয়ের মধ্য দিয়ে পাহাড়ের সন্তানরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন, যা আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের বিষয়। সংগঠনের সভাপতি এ এইচ এম ফারুক, সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ভূঁইয়া এক যৌথ বিবৃতিতে বলেন, “ডাকসুর মতো দেশের সর্বোচ্চ ছাত্র নেতৃত্বের মঞ্চে ভিপি পদে আমাদের সমিতির অন্যতম সদস্য আবু সাদিক কায়েমের বিজয় পাহাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, এই বিজয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, পাহাড় আর পিছিয়ে নেই। যোগ্য নেতৃত্ব ও সঠিক সুযোগ পেলে পাহাড়ের সন্তানরা দেশের সর্বোচ্চ পর্যায়েও নিজেদের মেধা ও দক্ষতা প্রমাণ করতে সক্ষম। এই বিজয় শুধু সাদিক কায়েম-এস. এম. ফরহাদ এবং হেমা চাকমা-সর্বমিত্র চাকমা ও অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি সমগ্র পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর জন্য এক নতুন দিগন্তের উন্মোচন।
বিবৃতিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা বিশ্বাস করে যে, ডাকসুর এই নতুন নেতৃত্ব পাহাড়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতীয় পর্যায়ে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনীতিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে এই বিজয় পাহাড়ের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
শুভেচ্ছাবার্তায় ডাকসু’র নতুন কমিটিকে তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে বিজয়ী পার্বত্য চট্টগ্রামের কৃতি সন্তানরা হলেন- ভিপি জনাব আবু সাদিক কায়েম। জিএস জনাব এস. এম. ফরহাদ, কেন্দ্রীয় সংসদের সদস্য মিস হেমা চাকমা, জনাব সর্বমিত্র চাকমা এবং কবি জসীমউদ্দিন হলের রিডিং রুম সম্পাদক কামরুল হাসান।

 

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191