বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জকসু নির্বাচনেও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয়

  |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   58 বার পঠিত

জকসু নির্বাচনেও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয়

ক্যাম্পাস প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনেও ভূমিধস জয় পেয়েছে ছাত্রশিবিরু সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চারটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অনুরূপ ভূমিধস জয় পেয়েছে ছাত্রশিবিরু সমর্থিত প্যানেলগুলো।
সহসভাপতি (ভিপি) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। এ পদে দু’জনের ভোটের ব্যবধান ৮৮০।
সাধারণ সম্পাদক (জিএস) পদে একই প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলুসমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। ফলে এ পদে শিবিরুসমর্থিত প্রার্থী ৩ হাজার ২৬৭ ভোটের ব্যবধানে জয়ী হন।
এদিকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলুসমর্থিত প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট। এ পদে ভোটের ব্যবধান ছিল ১ হাজার ১৩৪।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৯ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪২ জন এবং ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও একটি হল সংসদের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হলে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নেওয়া হয়।
সন্ধ্যা সাড়ে ছয়টায় ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে ভোট গণনা শুরু হলেও গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত রাখা হয়। পরে গভীর রাতে পুনরায় ভোট গণনা শুরু করা হয়।

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191