বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নন-লাইফে কমিশন বন্ধে আইডিআরএ’র সার্কুলার

বাস্তবায়ন পর্যবেক্ষণে বিআইএফ’র ৫ সদস্যের মনিটরিং কমিটি গঠন

  |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   164 বার পঠিত

বাস্তবায়ন পর্যবেক্ষণে বিআইএফ’র ৫ সদস্যের মনিটরিং কমিটি গঠন

অর্থবিজ প্রতিবেদক :
বীমা মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতসহ নন-লাইফ বীমা খাতে শূন্য শতাংশ কমিশন ঘোষণা করে আইডিআরএ’র জারি করা সার্কুলার কার্যকর পর্যবেক্ষণে ৫ সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করেছে ।
আজ বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত মুখ্য নির্বাহীদের বিশেষ জরুরি সভায় ৫ সদস্য বিশিষ্ট এই মনিটরিং কমিটি গঠন করা হয়। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, সভায় সভাপতিত্ব করেন বিআইএফ’র প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী।
সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কমকর্তা আবুল কালাম আজাদ, বিআইএফ’র সেক্রেটারি জেনারেল ও সেনা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল মো. শফিক শামীম পিএসসি (অব.), জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এক্সিকিউটিভ মেম্বার এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী, বিআইএফ’র সাংগঠনিক সম্পাদক ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামীল, অফিস সেক্রেটারি ও ষ্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন সরকার। এছাড়াও অন্যন্য নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিআইএফ’র সেক্রেটারি বিগ্রেডিয়ার জেনারেল মো. শফিক শামীম পিএসসি (অব.) কে আহবায়ক করে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. একেএম সারোয়ার জাহান জামীল, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা সৈয়দ সিহাব উল্যাহ আল মনজুর, সিটি ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা শামীম হোসেনের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট এই মনিটরিং কমিটি গঠন করা হয়। কমিটি বিআইএফ’র সকল সদস্যের সাথে সমন্বয় করে- সাধারণ বীমা খাতে শূন্য কমিশনের উপর আইডিআরএ’র সাম্প্রতিক সার্কুলার বাস্তবায়ন কঠোরভাবে পর্যবেক্ষণ করবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191