বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের ইফতার মাহফিল

সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানালেন প্রধানমন্ত্রী

  |   শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   124 বার পঠিত

সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানালেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমান ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, ‘গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রী আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।তিনি এই এই ইফতার মাহফিলে তাকে দাওয়াত দেয়ার জন্য জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
তারেক রহমান বলেন, ‘আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে সবাই এখানে একত্রিত হয়েছি। কিছু দিন আগে দেশে নির্বাচন হয়েছে, এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হয়েছে, নির্বাচনের মাধ্যমে সেটির সুযোগ পেয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, সম্মানিত সব নেতৃবৃন্দ ও উপস্থিতি, আজ এখানে শুধু আমি নই, এখানে শুধু বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বা কর্মীবৃন্দই নন, আমাদের বাইরেও এখানে অন্যান্য আরো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, এখানে আরো অন্যান্য সমাজের অন্যান্য বিভিন্ন স্তরের বিভিন্ন সম্মানিত ব্যক্তিরা উপস্থিত আছেন আজকের এই ইফতার মাহফিলে।
তারেক রহমান বলেন, সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সবার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজ আমাদের এ ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথগ্রহণ করি যে, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।
তিনি বলেন, আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দেবেন।
এ ইফতার মাহফিলে তাকে দাওয়াত দেয়ার জন্য তিনি আবারো জামায়াতে ইসলামী এবং দলটির আমির ডা: শফিকুর রহমানসহ সব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

 

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191