বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   48 বার পঠিত

ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন । এই কর্মসূচী উদ্বোধনীর মধ্য দিয়ে দলের নির্বাচনী প্রচারনাকলে দেশবাসীকে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হলো।
কর্মসূচির আওতায় দেশের নির্দিষ্ট জেলা ও সিটি করপোরেশন এলাকায় বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সুবিধাভোগীরা ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে ঘরে বসে ভাতা গ্রহণ করতে পারবেন।
প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলা ও সিটি করপোরেশন এবং ১৫টি ইউনিয়নের ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হয়েছে। সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
সরকারের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ৫১,৮০৫টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে ৪৭,৭৭৭টি পরিবারকে সঠিক প্রমাণিত করা হয়েছে। ডাবল ডিপিং রোধ, সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের বাদ দিয়ে চূড়ান্ত তালিকায় ৩৭,৫৬৭টি পরিবারকে ভাতার জন্য নির্বাচিত করা হয়েছে।
এই প্রকল্পে কেবল ‘নারী প্রধান’ পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরাসরি ডিজিটাল পদ্ধতিতে ভাতা প্রদানের ফলে মধ্যপথে অর্থ লোপাটের সুযোগ থাকবে না এবং প্রকৃত দুস্থরাই সুবিধা পাবেন।
কড়াইল বস্তিসহ অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকায় উদ্বোধন অনুষ্ঠান সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। সরকার আশা করছে, পরীক্ষামূলক পর্যায়ের সফল সমাপ্তির পর ধাপে ধাপে সারা দেশে উপযুক্ত সব পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191