বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে

  |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   30 বার পঠিত

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে

অর্থবিজ প্রতিবেদক :
জামায়াতের আমির ড. শফিকুর রহমান ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়ে কঠোর হুশিয়ারি জানিয়ে বলেছেন, সাবধান ব্যাংকগুলো দলীয়করণ করবেন না, এর পরিনতি ভাল হবে না|
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাত নিয়ে সরকারি পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংকের অস্তিত্ব যদি বিপন্ন হয়, তবে বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে|
আজ সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন| ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে গণভোটের রায় বাস্তবায়ন সংক্রান্ত রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয় |
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংক কুক্ষিগত করার পরে এখন দেশের সবচাইতে বড় ব্যাংক ইসলামী ব্যাংকে আবার নতুন করে ‘অভ্যুত্থান’ শুরু হয়েছে| যে ব্যাংক দেশের রেমিটেন্সের শতকরা ৩২ ভাগ একা আহরণ করে, এই ব্যাংকের যদি অস্তিত্ব বিপন্ন হয়, তবে বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে|
ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়ে তিনি বলেন, ‘সাবধান করে দিচ্ছি, এই ব্যাংকগুলোকে দলীয়করণ করবেন না| যদি দলীয়করণ করেন, তবে জনগণ আপনাদের ছেড়ে কথা বলবে না|’
জামায়াত আমির বলেন, ‘আমরা আবারও কথা দিচ্ছি, শুধু রাজনীতির পট পরিবর্তন নয়, সংস্কৃতির আমূল পরিবর্তনের জন্য আমাদের এই লড়াই| অপসংস্কৃতি যেখানেই থাকুক—সেটা ব্যাংকিং সেক্টর হোক, অর্থনীতি হোক, শিক্ষা ব্যবস্থা হোক কিংবা দেশের আইন অঙ্গন—আমরা বসে বসে আঙুল চুষব না| জনগণকে সাথে নিয়ে তার মোকাবিলা করবো|
গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “সারাদেশে আন্দোলন শুরু হয়ে গেছে| এই আন্দোলন ন্যায্য আন্দোলন| আন্দোলনের সফলতা নিয়ে আমরা ঘরে ফিরবো|”
বিরোধীদলীয় নেতা আরও বলেন, বর্তমান সংসদ ও সরকার ‘জুলাই আন্দোলনের ফসল’| “জুলাই না থাকলে সরকারও থাকত না, বিরোধী দলও থাকত না,” উল্লেখ করে তিনি সতর্ক করেন, এই জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিলে সরকার পার পাবে না|

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191