বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

  |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   39 বার পঠিত

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

অর্থবিজ প্রতিবেদক :
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপহারসামগ্রী প্রদানের জন্য ঢাকার আশকোনাস্থ হজক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে|
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন| এসময় ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামানসহ ব্যাংকের নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন|
ইসলামী ব্যাংক প্রতিবছর আশকোনস্থ এ হজ ক্যাম্পে বুথ স্থাপনের মাধ্যমে হজযাত্রীদেরকে ব্যাংকিং সেবা, তথ্য ও হজে ব্যবহার উপযোগী উপহার সামগ্রী দিয়ে আসছে| ব্যাংকিং সেবার মধ্যে হজযাত্রীদেরকে বাংলা টাকার বিনিময়ে ˆবদেশিক মুদ্রা যেমন সৌদি রিয়াল ও ডলার সরবরাহ করা, হজ কার্ড প্রদান, ডেবিট ও খিদমাহ (ক্রেডিট) কার্ড এন্ডোর্সমেন্ট করে দেওয়া ও এটিএম বুথ সার্ভিস প্রদান করা হচ্ছে|
কার্ডের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে ভিসা লোগো স¤^লিত যেকোনো বুথ থেকে রিয়াল উত্তোলন করতে পারবেন| সেবাগ্রহণকারীদের ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ছাতা, হ্যান্ডব্যাগ, জুতোর ব্যাগ ও মিনায় পাথর নিক্ষেপের জন্য পাথর রাখার ব্যাগ প্রদান করা হয়| হজ পালনের নিয়মাবলি ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে বিভিন্ন তথ্য স¤^লিত লিফলেট ও হজ গাইডলাইন প্রদান করা হয়|

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৩ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191