বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান

  |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত

জাপানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান

অর্থবিজ প্রতিবেদক ঃ
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে জাপানে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে| প্রবাসের মাটিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক বাংলাদেশি ¯^তঃস্ফূর্ত অংশগ্রহণ করেন| জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়| ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ খবর জানা যায়|
সোমবার (৪ মে ২০২৬) বিকেল সাড়ে ৩টায় টোকিওর কামিনাকাযাতো এলাকায় তাকিনোগাওয়া হলে ইসলামিক মিশন জাপানের আয়োজনে সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়| এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান| বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা সাবের আহমদ|
ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়| পরে প্রবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণে বাংলা, আরবি ও জাপানি ভাষায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে|
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সংসদের ভেতরে ও বাইরে তাদের লড়াই অব্যাহত থাকবে| তিনি বলেন, “’৪৭, ’৭১, ’২৪—প্রতিটি অধ্যায়ে বাংলাদেশের সন্তানেরা রক্ত দিয়েছেন| সেই আত্মত্যাগের প্রতি আমাদের দায় একটাই—একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তোলা|”
শহীদদের স্মরণ করে তিনি বলেন, দেশের ইতিহাসে যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদান সমানভাবে স্মরণ রাখতে হবে এবং সাম্প্রতিক আন্দোলনের সময় সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে হবে|
প্রবাসীদের উদ্দেশ্যে তিনি দুটি বিষয় গুরুত্ব দেন—জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখা এবং রেমিট্যান্সের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা| তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা অর্জন করে দেশে ফিরে বা প্রবাসে থেকেই বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনাদের আস্থা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে| আমরা সংসদে ও রাজপথে আপনাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো|” একই সঙ্গে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা দেশের ¯^ার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ|
জাপানে বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশ্যে তিনি বলেন, জাপানের আইন-কানুন মেনে চলা এবং স্থানীয় জনগণের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি প্রবাসীর দায়িত্ব| পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানান|

বিশেষ অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন এমপি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ¯^তঃস্ফূর্ত অংশগ্রহণ এই সংবর্ধনাকে অর্থবহ করেছে| তিনি প্রবাসীদের অধিকার রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন|
ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি বলেন, সাম্প্রতিক গণআন্দোলন দেশকে নতুন ধারায় এগিয়ে নিচ্ছে এবং এ অগ্রযাত্রা সফল করতে দেশে-বিদেশে সব বাংলাদেশির সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন|
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন| তাঁদের মধ্যে ব্যবসায়ী এটিএম মিছবাহুল কবির চৌধুরী ও আব্দুল মালেক উল্লেখযোগ্য|
সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা সাবের আহমদ বলেন, জাপানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও জোরদার করতে হবে| পাশাপাশি জাপানি সমাজে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি| দল-মত নির্বিশেষে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি|

 

Facebook Comments Box
advertisement

Posted ১২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191