বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবু সাঈদের গ্রামের বাড়িতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  |   শনিবার, ১০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   92 বার পঠিত

আবু সাঈদের  গ্রামের বাড়িতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অর্থবিজ ডেস্ক :
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যান। তিনি শনিবার সকালে হেলিকপ্টারযোগে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান। তিনি আবু সাঈদের কবর জিয়ারতের পর কথা বলেছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে।
প্রধান উপদেষ্টা পরিবারের শোকাহত সদস্যদের সমবেদনা জানিয়ে বলেন, আমরা সবাই আবু সাঈদ। আবু সাঈদের মা সবার মা। এটা আবু সাঈদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। তিনি আরও বলেন, এখানে যারা আছে (আবু সাঈদের পরিবার) তাদের রক্ষা করতে হবে। তার মা আছে, বোনরা আছে, তাদের রক্ষা করতে হবে।
ড. ইউনূসের আগমন ঘিরে শুক্রবার থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এলাকায়। সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা সেখানে অবস্থান করছেন। তবে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। কবর জিয়ারত ও আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান তিনি। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের দেখতে যান ড. ইউনূস।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩০ অপরাহ্ণ | শনিবার, ১০ আগস্ট ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191