বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাশনাল লাইফের ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   114 বার পঠিত

ন্যাশনাল লাইফের ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

অর্থবিজ ডেস্ক :
করপোরেট সুশাসনের জন্য ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
হোটেল সোনারগাঁওয়ে শনিবার (৫ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের কাছ থেকে ন্যাশনাল লাইফের সিইও মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো: খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান ও বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ। অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য আইসিএসবি’র চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ-আইসিএসবি বাংলাদেশে পেশাজীবী চার্টার্ড সেক্রেটারিদের জাতীয় সংগঠন। ২০২৩ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে করপোরেট গভর্নেন্স প্রকাশের জন্য আইসিএসবি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করে। দেশের জীবন বীমা শিল্পে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে টানা চতুর্থবারের মতো গৌরবময় এই অ্যাওয়ার্ড অর্জন করলো।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১০ অপরাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191