
| রবিবার, ২৫ মে ২০২৫ | প্রিন্ট | 97 বার পঠিত

অর্থবিজ প্রতিবিদেক :
লাইফ বীমা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে ১৫ কোম্পানির ব্যাংক হিসাব এবং দাবি পরিশোধের তথ্য চয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আইডআিরএ’র পরচিালক আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র সংশ্লিষ্ট কোম্পানির মুখ্য নির্বাহী র্কমর্কতাকে (সিইও) দেয়া হয়েছে,যার স্মারক নং-৫৩.০৩.০০০০.০০০.০৩৬.৯০..০০০৫.২৪.৮৭/১(৪)।
কোম্পানিগুলো হলো- সানলাইফ ইন্স্যুরেন্স, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স, স্বদেশ লাইফ ইন্স্যুরেন্স, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, বায়রা লাইফ ইন্স্যুরেন্স ও এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স । পত্রে বলা হয়েছে,এসব কোম্পানরি ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের ব্যাংক স্টেটমেন্ট এবং ক্লেইম পেমেন্টে স্টেটমেন্টের অনুলিপি পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে আইডিআরএ’তে জমা দিতে হবে।

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫
Arthobiz | zaman zaman


