বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্বপ্ন’এখন আরও বড় পরিসরে বনশ্রীতে

  |   শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   81 বার পঠিত

‘স্বপ্ন’এখন আরও বড় পরিসরে বনশ্রীতে

অর্থবিজ প্রতিবেদক :
দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ রাজধানীর বনশ্রী এলাকার ডি ব্লকে এলো আরো বড় পরিসরে । বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে স্বপ্ন’র নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন’র বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, রিজিওনাল হেড অব (অপারেশনস) আশরাফুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার অব (অপারেশনস) কামরুজ্জামান স্বাধীনসহ অনেকে।
স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির নতুন এই আউটলেট নিয়ে বলেন, গ্রাহকদের সুবিধার্থে স্বপ্ন এখন প্রায় দেশজুড়ে। বনশ্রী এলাকায় অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক বড় আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্ন’র এই আউটলেটে নিয়মিত বাজার করবেন।
স্বপ্নের পরিচালক (অপারেশনস) আবু নাছের বলেন, উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।
এটি স্বপ্ন’র ৭৩৩তম আউটলেট। নতুন আউটলেটের ঠিকানা এবং যোগাযোগের নাম্বার : ১৪/ক. ট্রপিক্যাল হোমস, মেইন রোড, ব্লক ডি, বনশ্রী, ঢাকা । যোগাযোগ : ০১৯০৬-৮৯৭৫৫৫ ।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০০ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191