
| বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 95 বার পঠিত

অর্থবিজ রিপোর্ট :
বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সম্মেলন -২০২৫ গত ৯ অক্টোবর পর্যটননগরী কক্সবাজারে একটি অভিযাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম।
অনুষ্ঠানে সারাদেশ থেকে ৬শ’র অধীক ব্যবসায়িকভাবে সফল উন্নয়ন কর্মকর্তা অংশ গ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক, এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট, সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বর্তমান প্রেসিডেন্ট বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্টিজ’র ভাইস চেয়ারম্যান মোঃ জসিমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী, পরিচালকবৃন্দের মধ্যে খলিলুর রহমান মাসুম, চৈতণ্য কুমার দে চয়ন, সিদ্দিকুর রহমান ও কাজী সামিরুল হক এবং শেয়ারহোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন শিয়াজিন সাদমিন হক, আরমিনা আরিয়ানা হক, মুশফেকা নুশরাত ও মারজানা নুশরাত নিশা।
স্বাগত বক্তব্যে মুখ্য নির্বাহীকর্মকর্তা এম. এম. মনিরুল আলম বলেন, “পরিচালনা পর্ষদের সঠিক দিক নির্দেশনা, শরি’আহ্্ কম্পøায়েন্স অনুসরণ এবং উন্নয়নকর্মীদের ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিরলস পরিশ্রমের ফলে কোম্পানি ধারাবাহিক সাফল্যের পথে অগ্রসর হচ্ছে।
প্রধানঅতিথি জসিমউদ্দিন কোম্পানির ¯স্বচ্ছতা, জবাবদিহিতা, তথ্য প্রযুক্তিতে বিনিয়োগ ও কমপ্লায়েন্স মেনে ব্যবসা পরিচালনার প্রশংসা করেন। চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বলেন, “সততা, একাগ্রতা ও টিমওয়ার্কের মাধ্যমে আগামীচার বছরের মধ্যে বেঙ্গল ইসলামি লাইফকে দেশের সেরা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।
সম্মেলনেশরিয়াহ সুপারভাইজরি বোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতি শাহ মোহাম্মদ ওয়ালীউল্যাহ কোম্পানির শরিয়াহ ফ্রেমওয়ার্ক তুলে ধরেন।
সম্মেলনে ২০২৪ সালেরব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে বিভিন্নপ র্যায়ের কর্মকর্তাদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণকরা হয় এবং ২০২৫ সালের ৪র্থ প্রান্তিকের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল উপস্থাপনকরা হয়।


Posted ৬:০৮ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Arthobiz | zaman zaman


