বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনআরবি ইসলামিক লাইফের স্টার অব দ্যা থার্ড কোয়াটার উদযাপন

  |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

এনআরবি ইসলামিক লাইফের স্টার অব দ্যা থার্ড কোয়াটার উদযাপন

অর্থবিজ প্রতিবেদক :
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে স্টার অব দ্যা থার্ড কোয়াটার উদযাপন করা হয়েছে। রাজধানীর বাংলা মোটরে রূপায়ন ট্রেড সেন্টারে এনআরবি লাইফ মিলনায়তনে ২২ অক্টোবর এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক এবং পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। আরও উপস্থিত ছিলেন পরিচালক যথাক্রমে মো: জামাল উদ্দিন ও হোসনে আরা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. রোস্তম আলী সহকারি ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. বেলায়েত হোসেন (মিলন) সহকারি ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) শরীফ মো. শহিদুল ইসলাম, সহকারি ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. জসিম উদ্দিন (এএমডি), সহকারি ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এইচ.এম. মিলন রহমান এবং এনআরবি এ্যাডভান্সড ডিভিশনের পিআই মো. মাহমুদুল ইসলাম প্রমুখ ।
অনুষ্ঠানে স্টার অব দ্যা থার্ড কোয়াটার -২০২৫ এ সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

স্টার অব দ্যা থার্ড কোয়াটার -২০২৫ এ সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী এএমডি পযার্য়ে কর্মকর্তাদের মধ্যে ১ম হয়েছেন এইচ. এম. মিলন রহমান, ২য় হয়েছেন মো. জসিম উদ্দিন, ৩য় হয়েছেন শরীফ মো. শহিদুল ইসলাম।
এসইভিপি পর্যায়ে ১ম স্থান অর্জন করেছেন মাহমুদুল হাসান (ময়মনসিংহ), ২য় মো. কাওসার আলী (সৈয়দপুর), ৩য় মো. শাহাবুদ্দিন মনির (খুলনা)।
ইভিপি পর্যায়ে ১ম স্থান অর্জন করেছেন মালিক মো. ফজলে কাফি (ময়মনসিংহ), ২য় হয়েছেন মো. আরিফুর রহমান (খুলনা), ৩য় হয়েছেন মো. মিজানুর রহমান (ঢাকা)।
এসভিপি পর্যায়ে ১ম স্থান অর্জন করেছেন মো. কামাল মজুমদার (ময়মনসিংহ) ২য় মোসা: হনুফা বেগম (মিঠাপুকুর) রংপুর, ৩য় হয়েছেন মো. হাদিউৎ জামান (জয়পুরহাট)।
ডিজিএম পর্যায়ে ১ম স্থান অর্জন করেছেন রূপা দাস (খুলনা), ২য় মোহাম্মাদ মাহফুজুল আলম (জামালপুর) ৩য় হয়েছেন মো. সাইদুর রহমান (টেকেরহাট)।
বিএম পর্যায়ে ১ম স্থান অর্জন করেছেন মরিয়ম বেগম (ময়মনসিংহ) ২য় হয়েছেন চয়ন দাস (খুলনা),
৩য় হয়েছেন সালমা আক্তার (জয়পুরহাট)।
ইউএম পর্যায়ে ১ম স্থান অর্জন করেছেন মো. মাসুদ পারভেজ (খুলনা), ২য় সুগন্ধা রানি দাস (খুলনা), ৩য় হয়েছেন মো. ফিরোজ হোসেন (জয়পুরহাট)।
এফএ পর্যায়ে ১ম স্থান অর্জন করেছেন রূম্পা দাস (খুলনা), ২য় ফারহানা আফরোজ (খুলনা),
৩য় হয়েছেন মিস্ নাজমুন নাহার (মিঠাপুকুর)।
এছাড়াও সেপ্টেম্বর ক্লোজিং-২০২৫ মাসের সর্বোচ্চ ১ম বর্ষ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কর্মকর্তাদেরও ক্রেস্ট প্রদান করা হয়।

সেপ্টেম্বর ক্লোজিং-২০২৫ মাসের সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কর্মকর্তার া হলেন -এসইভিপি পর্যায়ে ১ম স্থান অর্জন করেছেন মোহাম্মদ এমরান (ঢাকা), ২য় হয়েছেন মাহমুদুল হাসান ( ময়মনসিংহ), ৩য় হয়েছেন মো. হাফিজুল ইসলাম তালুকদার (বগুড়া)।
ইভিপি পর্যায়ে ১ম স্থান অর্জন করেছেন মো. মিজানুর রহমান (ঢাকা) ২য় মালিক মো. ফজলে কাফি ( ময়মনসিংহ) ৩য় হয়েছেন মো. রেজাউল করিম (শেরপুর) বগুড়া।
এসভিপি পর্যায়ে ১ম স্থান অর্জন করেছেন কামাল মজুমদার (ময়মনসিংহ) ২য় মো. হাদিউৎ জামান (জয়পুরহাট) ৩য় মো. দাদন আকন্দ (খুলনা)।
ডিজিএম পর্যায়ে ১ম স্থান অর্জন করেছেন সানজিদা আক্তার সুপ্তা (খুলনা) ২য় মো. হেলাল উদ্দীন (জয়পুরহাট), ৩য় হয়েছেন রূপা দাস (খুলনা)।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৯ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191