বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে পপুলার লাইফের উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর

  |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   66 বার পঠিত

চাঁদপুরে পপুলার লাইফের উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর

অর্থবিজ ডেস্ক :
চাঁদপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভায় চাঁদপুর অঞ্চলের বীমা গ্রাহকদের বীমাদাবীর চেক হস্তান্তর করা হয় ।
আল আমিন বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ দেলোয়ার হোসেন উজ্জলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির র বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান শিকদার দুলাল, আল আমিন বীমা প্রকল্পের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ নুর ই আলম জুয়েল সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভা শেষে বীমাদাবির চেক হস্তান্তর করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৫ অপরাহ্ণ | রবিবার, ০২ নভেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191