বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনা লাইফের ইপিএস ও ‘লাইফ ফান্ড’ বেড়েছে

  |   সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   73 বার পঠিত

মেঘনা লাইফের ইপিএস ও ‘লাইফ ফান্ড’ বেড়েছে

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ০২ পয়সা বেড়ে হয়েছে ১ টাকা ৬১ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৫৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৯০ পয়সা। কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা গেছে, এ সময়ে কোম্পানিটির ‘লাইফ ফান্ড’ ১৪ কোটি ২ লাখ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৫২৪ কোটি ৭৯ লাখ টাকা। আগের বছরের একই সময়ে ছিল ১ হাজার ৫১০ কোটি ৭৭ লাখ টাকা।
প্রতিবেদন অনুযায়ী, মেঘনা লাইফের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে মোট আয়ের তুলনায় ব্যয় বেশি হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে বীমা দাবিসহ মোট আয়ের তুলনায় ব্যয় কম হওয়ায় কোম্পানিটি ১৩ কোটি ৭৩ লাখ টাকা উদ্বৃত্ত ছিল। এ বছরে কোন টাকা উদ্বৃত্ত নেই।
মেঘনা লাইফ গত ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে । ২০২৩ হিসাব বছরেও বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ২০২২ হিসাব বছরে দিয়েছে ২০ শতাংশ নগদ লভ্যাংশ, আর ২০২১ সালে দিয়েছে ১৫ শতাংশ নগদের সঙ্গে ১০ শতাংশ স্টক লভ্যাংশ।
২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র অনুমোদিত মূলধন ৬০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪২ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ৪ কোটি ২৪ লাখ ৫ হাজার ২১৮টি। এর মধ্যে ৩০ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২২ দশমিক ৫১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং ৪৭ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

Facebook Comments Box
advertisement

Posted ১:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191