
| শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 42 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র খুলনা অঞ্চলের বীমাদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে|
কোম্পানির আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ˆসয়দ সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী|
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ঊর্ধ্বতন উপ- ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) ˆসয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, আল বারাকাহ& ইসলামী ডিপিএস প্রকল্পের প্রকল্প পরিচালক সোলাইমান হোসেন সোহাগ|
ইসলামী ডিপিএস প্রকল্পের সিনিয়র জেনারেল ম্যানেজার কামরুজ্জামান, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আব্দুর রহমান, রবিউল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন| সভা শেষে বীমাদাবির চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বি এম ইউসুফ আলী|

Posted ৬:১৫ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


