
| শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 40 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইবিসিএমএল) ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব সভাপতিত্ব করেন|
সভায় কোম্পানির পরিচালক এস. এম. আব্দুল হামিদ, এফসিএ এবং মোঃ আলতাফ হুসাইন, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও আবু সাঈদ মোঃ নাহিদ, এফসিএস, কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন| এছাড়া অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন|
এসময় শেয়ারহোল্ডারগণ কর্তৃক ২০২৫ সালের বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়|

Posted ৭:২৭ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


