
| সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 42 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসি গত ৩১ ডিসে¤^র, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে| কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দেবে| এর মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ১৫ শতাংশ বোনাস|
রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ˆবঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়| ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে|
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে সমšি^তভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৯ টাকা ১২ পয়সা আয় (ইপিএস) হয়েছে| আগের বছর শেয়ার প্রতি ৬ টাকা ১৮ পয়সা আয় হয়েছিল| সর্বশেষ বছরে ব্যাংকটির সমšি^ত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭২ টাকা ৭২ পয়সা, যা আগের বছর ৫৪ টাকা ১৪ পয়সা ছিল|
গত ৩১ ডিসে¤^র, ২০২৫ তারিখে সমšি^তভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৫৬ পয়সা| আগামী ১১ জুন, সকাল ১১ টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে| এজিএমে যোগ দেওয়া ও লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ১৭ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে|

Posted ৫:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Arthobiz | zaman zaman


