বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া চে¤^ারের সভাপতি আনোয়ার শহীদ মহাসচিব মঈন উদ্দিন

  |   বুধবার, ০৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   37 বার পঠিত

মালয়েশিয়া চে¤^ারের সভাপতি আনোয়ার শহীদ মহাসচিব মঈন উদ্দিন

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশ-মালয়েশিয়া চে¤^ার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) নির্বাচনে শিম্যাক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার শহীদ সভাপতি এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন জিডি অ্যাসিস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ˆসয়দ মঈন উদ্দিন আহমেদ| নবনির্বাচিত এ কমিটি ২০২৬-২০২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে|
নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ার শহীদ বাংলাদেশ ও আন্তর্জাতিক ব্যাংকিং খাতের একজন সুপরিচিত ব্যক্তিত্ব| তিনি ১৯৯৩ সালে শিম্যাক্স ইন্টারন্যাশনাল লিমিটেড প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন| দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন শহীদ ‘মাস কনসালট্যান্টস বিডি’র প্রতিষ্ঠাতা| তিনি দীর্ঘদিন ধরে বিএমসিসিআই-এর সঙ্গে যুক্ত থেকে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন|
চে¤^ারের নতুন এই পর্ষদে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন শিল্প ও ব্যবসাখাতের বেশ কয়েকজন নেতা| তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি হয়েছেন জেসি শিপিং এজেন্সি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এম এ বকর, সহ-সভাপতি অ্যারো স্পিড ইন্টারন্যাশনাল লিমিটেডের সিইও শেখ বশির আহমেদ মামুন এবং সহ-সভাপতি আরাফাত মোটরস অ্যান্ড মেশিনারিজের ¯^ত্বাধিকারী মো. আরফাতুর রহমান আপেল|
যুগ্ম মহাসচিব হয়েছেন গ্রাসহপার কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক এম. মাহমুদুর রশিদ এবং যুগ্ম মহাসচিব এক্সপোপ্রো সিইও মো. মামুনুর রহমান, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়ার্ল্ডবিডি ট্রেড লিমিটেডের চেয়ারম্যান আহমেদ কবির|
পরিচালক হিসেবে নির্বাচিত অন্যান্যরা হলেন- বায়োফার্মা লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়াত উল্লাহ, বিবিএস ক্যাবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান, বেঙ্গল ইন্টারন্যাশনাল এজেন্সিস ¯^ত্বাধিকারী মোহাম্মদ শাহজাহান, এসপি অ্যাগ্রো কেয়ার লিমিটেড সিইও আবু হেনা মোস্তফা কামাল, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুল আলম, ইউএস এনার্জি অ্যান্ড পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সাজু, শাহ ফতেহউল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক জোবায়ের আহমেদ এবং কেএম এয়ার এভিয়েশন লিমিটেডের সিইও কাজী ফাহাদ মোস্তফা|
নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় নতুন সভাপতি আনোয়ার শহীদ বলেন, বিএমসিসিআই-এর সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের| প্রতিষ্ঠার পর থেকেই এই চে¤^ার বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে| আমি আমার পূর্বসূরি সাব্বির এ খান-কে তার চমৎকার নেতৃত্বের জন্য ধন্যবাদ জানাই|
বিদায়ী সভাপতি সাব্বির এ খান নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিএমসিসিআই-কে নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় এক সম্মান ছিল| সেমিকন্ডাক্টর শিল্প এবং হালাল খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা যে অগ্রগতি করেছি, তা নিয়ে আমি গর্বিত| আমি বিশ্বাস করি, মো. আনোয়ার শহীদের সযোগ্য নেতৃত্বে এই চে¤^ার সামনের দিনগুলোতে আরও অনেক দূর এগিয়ে যাবে|
অনুষ্ঠানে বিএমসিসিআই এর বিদায়ী পরিচালনা পর্ষদ, নবনির্বাচিত পরিচালকরা এবং নির্বাচন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন|

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৯ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191