
| শনিবার, ০৯ মে ২০২৬ | প্রিন্ট | 68 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের নেয়া পদক্ষেপে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছেন তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি’র চেয়ারম্যান তাহমিনা আফরোজ| কোম্পানিটির পরিচালক নির্বাচনে ব্যাপক অনিয়মের ঘটনা উঠে আসে তদন্তে| তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আইডিআরএ’র দেয়া নির্দেশনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট করেছেন কোম্পানির চেয়ারম্যান তাহমিনা আফরোজ | কোম্পানিটির পরিচালক নির্বাচনে চলমান বিরোধ এখন উচ্চ আদালত পযর্ন্ত গড়িয়েছে|
জানা গেছে, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিচালক নির্বাচনকে কেন্দ্র করে পরিচালকদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন কোম্পানিটির চেয়ারম্যান তাহমিনা আফরোজ | ভোট গণনায় কারচুপির অভিযোগ করায় আইডিআরএ বিষয়টি তদন্তের জন্য নিরীক্ষা প্রতিষ্ঠান মাহফিল হক অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে নিয়োগ দেয়| তদন্তে ভোট গণনায় অনিয়ম প্রমাণিত হয়| তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ৮ ডিসে¤^র আইডিআরএ একটি নির্দেশনা জারি করে| এতে অনিয়মিতভাবে বিজয়ী ঘোষিত পাঁচ পরিচালকের পরিবর্তে বিধিমালা অনুযায়ী প্রকৃত বিজয়ী প্রার্থীদের দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়|
অনিয়মিতভাবে বিজয়ী ঘোষিত পরিচালকরা হলেন যথাক্রমে এ বি এম কায়কোবাদ, মো. মাসুদুর রহমান, তাহমিনা আফরোজ, জিয়াউদ্দিন পোদ্দার এবং মো. সাইফুল ইসলাম| অন্যদিকে, আইডিআরএ’র তালিকায় প্রকৃত বিজয়ী হিসেবে নাম রয়েছে— মো. মফিজ উদ্দিন, ফারজানা রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, নাফিসা সালমা এবং মো. ওসমান গণি|
গত ৫ ফেব্রুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন কোম্পানির তিন পরিচালক| তারা হলেন মো. আবুল হাসেম, মো. হুমায়ুন কবির পাটওয়ারী এবং মো. আবুল হাসেম| তাদের অভিযোগ, বোর্ডকে পাশ কাটিয়ে চেয়ারম্যান একক সিদ্ধান্তে এই আইনি পদক্ষেপ নিয়েছেন|
অভিযোগকারী পরিচালকদের দাবি, আইডিআরএ’র ওই নির্দেশনার বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন (ন¤^র ২৮৬/২০২৬) দায়ের করা হয়েছে, যা বোর্ড সভায় কখনও আলোচিত হয়নি| রিট দায়েরের জন্য যে ‘অথরাইজেশন লেটার’ বা ক্ষমতারপত্র জমা দেওয়া হয়েছে, তা চেয়ারম্যান এককভাবে প্রদান করেছেন| নথিতে বোর্ড অনুমোদনের কথা উল্লেখ করা হলেও বাস্তবে এর কোনো ভিত্তি নেই বলে অভিযোগ করা হয়েছে|
চিঠিতে আরও উল্লেখ করা হয়, পরিচালক নির্বাচন সংক্রান্ত আইনজীবীদের মতামত, নির্বাচন কমিশনের প্রতিবেদন এবং আইডিআরএ’র গুরুত্বপূর্ণ চিঠিগুলো পর্ষদ সভায় উপস্থাপন করা হয়নি| এমনকি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সচিবও এ বিষয়ে বোর্ডকে অন্ধকারে রেখেছেন|
অভিযোগের বিষয়ে জানতে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান তাহমিনা আফরোজের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি|

Posted ৭:২০ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২৬
Arthobiz | zaman zaman


