
| রবিবার, ১০ মে ২০২৬ | প্রিন্ট | 83 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ‘বিজনেস আমেরিকা’র বিশেষ প্রকাশনায় বাংলাদেশের সেরা ১০০ সিইও’র তালিকায় স্থান পেয়েছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী|
কোম্পানি সূত্রে জানা যায়, তার নেতৃত্ব, ব্যবস্থাপনা দক্ষতা এবং বীমা খাতে অবদানের ¯^ীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে| দীর্ঘদিন ধরে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রমকে সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন|
বি এম ইউসুফ আলী দেশের বীমা খাতে একটি পরিচিত নাম| তার নেতৃত্বে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দেশের অন্যতম বীমা প্রতিষ্ঠান| বীমা বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের ¯^ীকৃতি দেশের কর্পোরেট খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করে এবং ˆবশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে| এদিকে, এই অর্জনে বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে তার আরও সাফল্য কামনা করা হয়েছে|


Posted ৪:১৩ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২৬
Arthobiz | zaman zaman


