বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক বিরোধী কর্মকাণ্ডে পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন

  |   রবিবার, ২৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   37 বার পঠিত

মাদক বিরোধী কর্মকাণ্ডে পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন

অর্থবিজ প্রতিবেদক :
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুক্রবার (২৬ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। সভায় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বৈদেশিক কুটনৈতিকগণ, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধে মাদক বিরোধী কার্যক্রম এবং আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২৬ জুন ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও র‌্যালিতে সফল কর্মসূচীর জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসিকে প্রথম পুরস্কারে ভূষিত করা হয়।

 

 

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191