
| মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | প্রিন্ট | 30 বার পঠিত

কোর্ট রিপোর্টার :
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়ে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)| আদালতে তার বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ৬ জন নিহত, পুরো দেশে আন্দোলন দমাতে নানা উসকানিমূলক পদক্ষেপ ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়|
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ মঙ্গলবার (৩০ জুন) এই রায় ঘোষণা করেন| রায়ে তিন অভিযোগের প্রতিটিতে ১০ বছর করে মোট ৩০ বছরের সাজা দেওয়া হয়েছে ইনুকে| ৩০ বছরের সাজা হলেও সব সাজা একসঙ্গে চলবে বিধায় তাকে ১০ বছরের সাজা ভোগ করতে হবে|
নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের তিন ন¤^র অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড; ষড়যন্ত্র, প্ররোচনা ও দুষ্কর্মে সংযোগের ছয় ন¤^র অভিযোগে এক লাখ টাকা ক্ষতিপূরণসহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ষড়যন্ত্রের সাত ন¤^র অভিযোগে এক লাখ টাকা ক্ষতিপূরণসহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড| এক, দুই, চার, পাঁচ ও আট ন¤^র অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে|
মঙ্গলবার সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়| এ মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করার নির্দেশসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া|
আজ দুপুর ১টা ৪২ মিনিটে মামলার একমাত্র আসামি ইনুকে হাজতখানা থেকে ট্রাইব্যুনালের এজলাসকক্ষে থাকা কাঠগড়ায় তোলা হয়| এর ১০ মিনিট পর ২১১ পৃষ্ঠার রায় পড়া শুরু হয়| ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ পড়েন ট্রাইব্যুনাল-২-এর দ্বিতীয় সদস্য বিচারক শাহরিয়ার কবীর| সাক্ষীদের কিছু বিবরণ ও তথ্যপ্রমাণের দিক তুলে ধরেন প্রথম সদস্য মঞ্জুরুল বাছিদ| এরপর ট্রইব্যুনালের চেয়ারম্যান সাজা ঘোষণা করেন|
ইনুর বিরুদ্ধে ২০২৫ সালের ১১ সেপ্টে¤^র ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়| ৩০ নভে¤^র শুরু হয় সাক্ষ্য গ্রহণ| মোট ১০ জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য দেন| আসামির পক্ষে সাক্ষী দেন ২ জন|
জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়| তাদের গুলিতে নিহত হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ| আহত হন বহু নিরীহ মানুষ| এরই পরিপ্রেক্ষিতে ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়| পরে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে আটটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন|

Posted ৩:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Arthobiz | zaman zaman


