বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো ৫ দিনের সফরে ঢাকায়

  |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত

জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো ৫ দিনের সফরে ঢাকায়

অর্থবিজ প্রতিবেদক :
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো পাঁচ দিনের এক সরকারি সফরে আজ বুধবার (১ জুলাই) বাংলাদেশে পৌঁছেছেন | বাংলাদেশে জাইকার কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিন আজ বিকেলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে|
জাইকা ও ইআরডি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে উত্তরার দিয়াবাড়িতে স্থাপিত একটি নবনির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন জাইকা প্রেসিডেন্ট| ২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ সশস্ত্র জঙ্গি হামলায় নিহত জাপানি নাগরিকদের স্মরণে এই স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়েছে| উল্লেখ্য, ওই হামলায় ৭ জন জাপানি নাগরিকসহ দেশি-বিদেশি মোট ২৯ জন নিহত হয়েছিলেন|
সফরকালে ড. তানাকা আকিহিকো অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক ˆবঠকে অংশ নেবেন| এছাড়া তিনি জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন মাতারবাড়ী সমুদ্রবন্দর প্রকল্পসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করবেন বলে জানা গেছে|
ইআরডি সূত্র আরও জানিয়েছে, ˆবঠকে বর্তমানে স্থবির হয়ে থাকা বেশ কিছু মেগা প্রকল্পের অচলাবস্থা নিরসনের বিষয়েও আলোচনা হতে পারে| এর মধ্যে দরপত্রে অ¯^াভাবিক ব্যয় প্রস্তাবের অভিযোগে প্রায় দেড় বছর ধরে আটকে থাকা এমআরটি লাইন-১ (বিমানবন্দর ও কমলাপুর অংশ) এবং এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর, গুলশান ও ভাটারা অংশ) প্রকল্পের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে|

এছাড়া দ্বিপাক্ষিক সভায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাইকার ঋণের সুদের হার কমানোর প্রস্তাব দেওয়া হতে পারে| প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাপানের ঋণের সুদের হার আগে ২.৩৫% থাকলেও গত এপ্রিল থেকে তা বৃদ্ধি পেয়ে ৫.০৫% পৌঁছেছে|
জাপান বাংলাদেশের সবচাইতে বড় দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী| বাংলাদেশের ¯^াধীনতার পর থেকেই দেশটি এ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিরবচ্ছিন্ন সহায়তা দিয়ে আসছে| এ পর্যন্ত বাংলাদেশে জাপানের মোট ওডিএ প্রতিশ্রুতির পরিমাণ ৩৪.২১ বিলিয়ন মার্কিন ডলার, যা অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, শিক্ষা, ¯^াস্থ্য, পানি সরবরাহ, গ্রামীণ উন্নয়ন, পরিবেশ এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে ঋণ ও অনুদান হিসেবে প্রদান করা হয়েছে| জাইকা প্রেসিডেন্টের এই সফর বাংলাদেশের উন্নয়নে জাপানের অবিচল অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে|

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৯ অপরাহ্ণ | বুধবার, ০১ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191