
| সোমবার, ০৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | 21 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
শেয়ারবাজারের ব্রোকারেজ হাউজ এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের বিরুদ্ধে মার্জিন বিধিমালা লঙ্ঘন, বিনা অনুমতিতে শেয়ার বিক্রি এবং বেআইনিভাবে ফোর্সড সেলের অভিযোগ উঠেছে| এ ঘটনায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হস্তক্ষেপ চেয়ে লিখিত অভিযোগ করেছেন সাবেক এফবিসিসিআই পরিচালক ও বিনিয়োগকারী মো. আসলাম সেরনিয়াবাত| অভিযোগে তিনি বেআইনিভাবে বিক্রি করা শেয়ার ফেরত দেওয়া এবং পরবর্তী ফোর্সড সেল স্থগিতের দাবি জানিয়েছেন| গতকাল রবিবার বিএসইসির চেয়ারম্যান বরাবর এই অভিযোগ জমা দেওয়া হয়| খবর সংশ্লিষ্ট সূত্রের|
বিনিয়োগকারী আসলাম সেরনিয়াবাত আগামীর সময়কে জানিয়েছেন, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ কর্তৃপক্ষ কোনো ধরনের লিখিত বা মৌখিক অনুমতি ছাড়াই গত ১১ ও ১৪ জুন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৬ লাখ ৯৭ হাজার ৩৭৮টি শেয়ার বিক্রি করে দিয়েছে, যার বাজারমূল্য প্রায় ৯ কোটি টাকা| এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ১৮ জুন বিএসইসির কাস্টমার কমপ্লেইন অ্যাড্রেস মডিউলে (সিসিএএম) অভিযোগ (নং-২০২৬০৬২৩৪১২) করা হয়| একই অভিযোগ ঢাকা স্টক এক্সচেঞ্জকেও (ডিএসই) জানানো হয়েছে| এ ছাড়া গত ২৪ জুন ব্রোকারেজ হাউজটির কাছে লিখিত অভিযোগ করেও এখনো কোনো সুরাহা হয়নি|
অভিযোগের প্রেক্ষাপট ব্যাখ্যা করে আসলাম সেরনিয়াবাত জানালেন, ২০২৫ সালের ৩০ জানুয়ারি এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ তার ঋণ ও ইক্যুইটির অনুপাত ১:১-এ নামিয়ে আনতে নির্দেশ দেয়| তখন তার ঋণের পরিমাণ ছিল ১১ কোটি ২ লাখ ৯ হাজার ৮২০ টাকা| এর আগে ২০২৪ সালের ১১ অক্টোবর ৫ কোটি টাকা জমা দেওয়ায় তার ডিপোজিট দাঁড়ায় ১৫ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার টাকা এবং ঋণ-ইক্যুইটির অনুপাত ১:০.৯২-এ নেমে আসে|
এরপর চলতি বছরের ৩০ জুন পর্যন্ত তাকে আর কোনো মার্জিন কল নোটিস দেওয়া হয়নি| ফলে ১১ ও ১৪ জুন পূর্বানুমতি ছাড়াই ৯ কোটি টাকার শেয়ার বিক্রি করা মার্জিন বিধিমালা, ২০২৫-এর বিধি ৯(২) ও ৯(৪)-এর সুস্পষ্ট লঙ্ঘন| এর মাধ্যমে তার হিসাবে কৃত্রিমভাবে বড় ধরনের আর্থিক ঘাটতি ˆতরি করা হয়েছে| এরপরও ৩০ জুন তাকে চূড়ান্ত মার্জিন কল দিয়ে ৫ জুলাইয়ের মধ্যে ১ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৪১৬ টাকা জমা দিতে বলা হয়; কিন্তু ওই দিন সকালেই তার আরও ৬০ লাখ টাকার শেয়ার বিক্রি করে দেওয়া হয়| সাপ্তাহিক ছুটির কারণে আইনগত প্রতিকার নেওয়ার সুযোগ সংকুচিত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল বলে দাবি করেন আসলাম সেরনিয়াবাত|
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালামবলেছেন, ‘একটি লিখিত অভিযোগ এসেছে| আমরা অভিযোগের সত্যতা যাচাই করব| কোনো অসংগতি পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|’
অভিযোগের বিষয়ে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বে) মো. আব্দুল্লাহ আল মাসুম জানালেন, অভিযোগকারীর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য| তিনি যে অভিযোগ করছেন, বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই| নিয়মনীতি লঙ্ঘন করে কোনো প্রতিষ্ঠান ফোর্সড সেল দিতে পারে না| বিএসইসির আইনি কাঠামোর ভেতরেই সবকিছু করা হয়েছে|
এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে| চলতি বছরের জানুয়ারি ও মার্চ মাসে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শেয়ার হস্তান্তর, নেগেটিভ ইক্যুইটি, মার্জিন ঋণ, আর্থিক প্রতিবেদন এবং করপোরেট সুশাসনের অসংগতি খতিয়ে দেখতে বিএসইসি দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছিল| এ ছাড়া ২০২৪ সালে সমšি^ত গ্রাহক হিসেবে ঘাটতি পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করে বিএসইসি|-সূত্র: আগামীর সময়

Posted ৫:০০ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬
Arthobiz | zaman zaman


