বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

তিন বছরে শেয়ার প্রতি লোকসান সাড়ে ২৩ টাকা

  |   সোমবার, ০৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত

তিন বছরে শেয়ার প্রতি লোকসান সাড়ে ২৩ টাকা

অর্থবিজ প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ২০১৯, ২০২০ ও ২০২১ সালের নিরীক্ষিত সমšি^ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে| প্রকাশিত আর্থিক তথ্যে কোম্পানিটির শেয়ার প্রতি আয়, শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য এবং শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ তুলে ধরা হয়েছে| ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে|
৩১ ডিসে¤^র ২০১৯ সমাপ্ত অর্থবছরের পুনঃউপস্থাপিত সমšি^ত আর্থিক প্রতিবেদনে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৩ টাকা ৪৩ পয়সা| আগের বছর অর্থাৎ ২০১৮ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৮ টাকা ২৭ পয়সা|
একই সময়ে কোম্পানির সমšি^ত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৯ টাকা ৫৫ পয়সা, যা ২০১৮ সালের ৫৫ টাকা থেকে কমেছে| অন্যদিকে সমšি^ত শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ ) হয়েছে ১৩ টাকা ২৪ পয়সা, যেখানে ২০১৮ সালে এটি ছিল ঋণাত্মক ২১ টাকা ৫৫ পয়সা|
কোম্পানিটি জানিয়েছে, ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এর আগে প্রকাশ করা হয়েছিল এবং ওই বছরের বার্ষিক সাধারণ সভা ও সম্পন্ন হয়েছিল| তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, জজঐ (কচগএ) পরিচালিত বিশেষ নিরীক্ষায় ৩১ ডিসে¤^র ২০১৯ ভিত্তিক বড় ধরনের আর্থিক অনিয়ম শনাক্ত হওয়ায় ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ২০১৯ সালের আর্থিক বিবরণী পুনঃউপস্থাপন করা হয়েছে|
এদিকে, ৩১ ডিসে¤^র ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত সমšি^ত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৫ টাকা ৯৮ পয়সা| আগের বছর পুনঃউপস্থাপিত হিসাবে এ লোকসান ছিল ২৩ টাকা ৪৩ পয়সা|
২০২০ সালে কোম্পানির সমšি^ত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক ৯ টাকা ২৬ পয়সা, যেখানে ২০১৯ সালের পুনঃউপস্থাপিত হিসাবে তা ছিল ২৯ টাকা ৫৫ পয়সা| একই সময়ে সমšি^ত শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ হয়েছে ১২ টাকা ৪ পয়সা, যা আগের বছরের ১৩ টাকা ২৪ পয়সা থেকে কমেছে|
অন্যদিকে, ৩১ ডিসে¤^র ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত সমšি^ত আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৩ টাকা ৪৮ পয়সা, যা ২০২০ সালের ৩৫ টাকা ৯৮ পয়সা লোকসানের তুলনায় কম|
২০২১ সালের শেষে সমšি^ত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক ৩২ টাকা ৭৪ পয়সা, যা ২০২০ সালের ঋণাত্মক ৯ টাকা ২৬ পয়সা থেকে আরও অবনতি হয়েছে| এছাড়া সমšি^ত শেয়ারপ্রতি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ হয়েছে ঋণাত্মক ২০ টাকা ৩৮ পয়সা, যেখানে আগের বছর এটি ছিল ১২ টাকা ৪ পয়সা|

কোম্পানিটি আরও জানিয়েছে, ২০২০ ও ২০২১ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা আয়োজনের নির্ধারিত সময়সীমা ইতোমধ্যে অতিক্রম করেছে | ফলে ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের সব বকেয়া আর্থিক প্রতিবেদন এবং সেগুলোর নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর এজিএম আয়োজনের অনুমতি চেয়ে সম্মানিত হাইকোর্টে আবেদন করা হবে|
হাইকোর্ট থেকে আয়োজনের অনুমতি পাওয়ার পর কোম্পানি রেকর্ড ডেট এবং বার্ষিক সাধারণ সভার তারিখসহ প্রয়োজনীয় বিস্তারিত তথ্য পরবর্তীতে বিনিয়োগকারীদের জানাবে|

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191