
| মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
পাঁচটি সংকটাপন্ন শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের আট মাস পেরিয়ে গেলেও আমানত ফেরত পাওয়া নিয়ে গ্রাহকদের অনিশ্চয়তা কাটেনি|
সংশ্লিষ্টদের মতে, সীমিত পরিমাণ অর্থ পরিশোধ করা হলেও বিপুল অঙ্কের আমানত কবে ফেরত দেওয়া যাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি সম্পর্কে জানতে পারেনি গ্রাহকরা|
ব্যাংকসংশ্লিষ্ট সূত্র জানায়, এখন পর্যন্ত গ্রাহকদের সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে| তবে বাকি প্রায় দেড় লাখ কোটি টাকার আমানত ফেরতের বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা না থাকায় প্রায় ৭৫ লাখ গ্রাহকের মধ্যে উদ্বেগ বাড়ছে|
শুধু আমানতকারী নয়, ব্যাংকটির ব্যবসায়িক গ্রাহকেরাও সংকটে পড়েছেন| নতুন ঋণ নিয়ে আমদানি ঋণপত্র (এলসি) খুলতে পারছেন না, আবার আগের এলসির বকেয়াও পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন| বন্ধক রাখা সম্পদ অন্য ব্যাংকে স্থানান্তর করা না যাওয়ায় বিকল্প অর্থায়নের পথও সীমিত হয়ে পড়েছে|
সংশ্লিষ্টদের দাবি, এলসির দায় পরিশোধে ব্যর্থ হওয়ায় বিদেশি ব্যাংকগুলোর আস্থাও কমেছে| এর ফলে নতুন এলসি খোলার ক্ষেত্রে অতিরিক্ত কমিশন ও চার্জ দিতে হচ্ছে, যা দেশের আমদানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে|
এছাড়া একটি ব্যাংকের নস্ট্রো হিসাব ফ্রিজসংক্রান্ত মামলা এবং আরও কয়েকটি আন্তর্জাতিক আইনি জটিলতার কথাও সংশ্লিষ্ট সূত্র উল্লেখ করেছে| তবে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি|
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান এলসি-সংক্রান্ত আইনি জটিলতার বিষয়টি ¯^ীকার করে বলেন, মামলা পরিচালনার জন্য একটি আইনগত পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে| তিনি বলেন, বকেয়া এলসি পরিশোধে বিল¤^ হওয়ায় ব্যাংকের প্রতি আস্থা কমছে এবং সংকট কাটাতে সমšি^ত উদ্যোগ প্রয়োজন|
তিনি আরও জানান, ব্যাংকটিকে পুনর্গঠনের জন্য কারিগরি দল কাজ করছে| তাদের প্রধান লক্ষ্য হলো আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং ধাপে ধাপে ব্যাংকটিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া|
নথিপত্র অনুযায়ী, একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের কার্যক্রম একীভূত করতে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) সমš^য় বর্তমানে অন্যতম বড় চ্যালেঞ্জ| একই সঙ্গে ব্যাংকটির পুনঃমূলধনীকরণ এবং পরিচালন কাঠামো পুনর্গঠনের কাজও চলমান রয়েছে|

Posted ৪:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
Arthobiz | zaman zaman


