
| মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | 22 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (০৭ জুলাই, ২০২৬) সূচকের পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন | এদিন ডিএসই’র সূচক প্রায় ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৮১ পয়েন্টে|
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬০টির, যার মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৮টি| ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে|
বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, তসরিফা ইন্ডাস্ট্রিজ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং গ্রিনডেল্টা ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড|
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের| আজ ডিএসইতে ফান্ডটির ইউনিট দর ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সায়|
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজের| আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ৫০ পয়সায়|
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের| আজ ডিএসইতে ফান্ডটির ইউনিট দর ৩০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সায়
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৯.৩৭ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪০ পয়সা বা ৯.৩০ শতাংশ, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪০ পয়সা বা ৮.৮৯ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ এবং গ্রিনডেল্টা ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ দর বেড়েছে|

Posted ৪:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
Arthobiz | zaman zaman


