
| মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | 20 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক:
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ জুলাই) মোট ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে| এদিন ব্লক মার্কেটে ৫৭ কোটি ৯২ লাখ ১৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে| ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে|
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড-এর| এদিন কোম্পানিটির ২০ কোটি ৩৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে|
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড| কোম্পানিটির ৬ কোটি ৩৫ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে| ৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড|
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ব্যাংক পিএলসি ৪ কোটি ৯৮ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার এবং ফাইন ফুডস লিমিটেড ৩ কোটি ৮৯ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে|
প্রথম প্রান্তিকে ২৪৯ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে ডেল্টা লাইফ
২০২৬ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ৩৯ হাজার ৪৪৩ জন গ্রাহককে মোট ২৪৯ কোটি টাকারও বেশি বীমা দাবি পরিশোধ করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড|
নিজ¯^ প্রতিবেদক: ২০২৬ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) ৩৯ হাজার ৪৪৩ জন গ্রাহককে মোট ২৪৯ কোটি টাকারও বেশি বীমা দাবি পরিশোধ করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড|
দীর্ঘ ৪ দশক ধরে আস্থার সঙ্গে সেবা দিয়ে আসা প্রতিষ্ঠানটি সম্প্রতি এক প্রতিবেদনে তাদের শক্তিশালী আর্থিক অবস্থান এবং গ্রাহক সেবার এই চিত্র তুলে ধরে|
২০২৫ সালের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, ডেল্টা লাইফের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪৪ কোটি ৯০ লাখ টাকায়| এছাড়া বর্তমানে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ৪ হাজার ২০৩ কোটি ৭৩ লাখ টাকা এবং বিনিয়োগের পরিমাণ ৪ হাজার ৩ কোটি ৭৯ লাখ টাকা|
শুরু থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি সর্বমোট ১০ হাজার ২৭১ কোটি ৭৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে| এক্ষেত্রে কোম্পানিটি সর্বোচ্চ হারে পলিসি বোনাস দিয়েছে গ্রাহকদের|
আর্থিক সক্ষমতার বিচারে ডেল্টা লাইফ ২০১৫ সাল থেকে টানা ১০ বার ক্রেডিট রেটিং ‘ট্রিপল-এ’ বজায় রেখে চলেছে, যা প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা এবং সক্ষমতার পরিচয় দেয়|
প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ডেল্টা লাইফ সবসময় গ্রাহকের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করে আসছে| দ্রুততম সময়ের মধ্যে বীমা দাবি নিষ্পত্তি কোম্পানির প্রধান লক্ষ্য, যার প্রতিফলন ২০২৬ সালের প্রথম প্রান্তিকের এই পরিসংখ্যানে ফুটে উঠেছে

Posted ৪:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
Arthobiz | zaman zaman


