বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইআইবি থেকে ৬০ মিলিয়ন ইউরো অর্থায়ন পেল ব্র্যাক ব্যাংক

  |   বুধবার, ০৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   16 বার পঠিত

ইআইবি থেকে ৬০ মিলিয়ন ইউরো অর্থায়ন পেল ব্র্যাক ব্যাংক

অর্থবিজ প্রতিবেদক :
ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) কাছ থেকে ৮৪৫ কোটি ৫২ লাখ টাকার দীর্ঘমেয়াদি অর্থায়ন পেয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি| বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের জন্য আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠান থেকে পাওয়া এটিই সবচেয়ে দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা| ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
এতে বলা হয়, অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে সংগ্রহকৃত ১২ বছর মেয়াদি এ তহবিলের মাধ্যমে দেশের গ্রিন ট্রানজিশন বা পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ বাড়ানো হবে| এটি দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর টেকসই বিনিয়োগ আরো দ্রুত বাস্তবায়ন করবে, যা বাংলাদেশের পরিবেশবান্ধব অর্থনীতিতে উত্তরণ ত্বরাšি^ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|
ব্র্যাক ব্যাংক বলছে, তহবিলটি মূলত দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সার্কুলার ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয় এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে বিনিয়োগে সহায়তা করবে| এ দীর্ঘমেয়াদি অর্থায়নের ফলে খাতটি আরো পরিবেশবান্ধব, সম্পদ-সাশ্রয়ী ও টেকসই উৎপাদন ব্যবস্থায় রূপান্তরের সুযোগ পাবে|
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মোট তহবিলের মধ্যে ৪০ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে আড়াই হাজারেরও বেশি ক্ষুদ্র উদ্যোগে| এ অর্থ আধুনিক যন্ত্রপাতি কেনা, বর্জ্য হ্রাস, পরিবেশবান্ধব ও টেকসই নানা উদ্যোগ নেয়া হবে, যা জলবায়ু রক্ষা ও পরিবেশের উন্নয়নে অবদান রাখবে| এর আওতায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা, পরিবেশবান্ধব ভবন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, বৈদ্যুতিক দুই ও তিন চাকার যানবাহন, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, পরিবেশবান্ধব রান্নার চুলা ও গৃহস্থালির পানি ফিল্টার প্রযুক্তিসহ ইত্যাদি খাতে বিনিয়োগ করা হবে| অবশিষ্ট ২০ মিলিয়ন ইউরো ব্যয় করা হবে বড় আকারের প্রকল্পে| এর লক্ষ্য তৈরি পোশাক ও টেক্সটাইলসহ দেশের রফতানিমুখী শিল্পগুলোয় টেকসই ও সার্কুলার উৎপাদন প্রক্রিয়াকে আরো গতিশীল করা|
ইউরোপীয় ইউনিয়নে পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়| এ বাজারে পরিবেশবান্ধব ও ¯^চ্ছ সাপ্লাই চেইনের চাহিদা ক্রমাগত বাড়ছে| তাই বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে স্থানীয় উৎপাদকদের জন্য এমন দীর্ঘমেয়াদি গ্রিন ফাইন্যান্স বা পরিবেশবান্ধব অর্থায়ন অত্যন্ত জরুরি| তহবিলটি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক টেকসই মানদণ্ড পূরণে সহায়তা করবে, যা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে|
অর্থায়ন প্রসঙ্গে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জেলসোমিনা ভিলিওত্তি বলেন, ‘কীভাবে ইউরোপীয় অর্থায়ন আরো বেশি পরিবেশবান্ধব, টেকসই ও প্রতিযোগিতাপূর্ণ সাপ্লাই চেইন তৈরি করতে সাহায্য করতে পারে—এ চুক্তি তারই প্রমাণ| ব্র্যাক ব্যাংকের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে আমরা বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব উৎপাদন, সার্কুলার সলিউশন এবং জ্বালানি সাশ্রয়ী উদ্যোগে বিনিয়োগ করতে সাহায্য করছি|’ একই সঙ্গে এটি টেকসই বাণিজ্য ও জলবায়ু রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তর অঙ্গীকারকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি|
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিয়ে আসছি| ইআইবির সঙ্গে এ অংশীদারত্ব দেশের শিল্প খাতের ভ্যালু চেইনে পরিবেশবান্ধব এবং সার্কুলার বিনিয়োগের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ| এ অর্থায়নের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম আধুনিকায়ন, সম্পদের দক্ষ ব্যবহার বৃদ্ধি এবং বৈশ্বিক টেকসই মানদণ্ড পূরণে সক্ষম হবে|’ এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে এবং একটি শক্তিশালী ও টেকসই অর্থনীতি গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি|

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫১ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191