বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় যমুনা ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি

  |   বুধবার, ০৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত

পাবনায় যমুনা ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি

অর্থবিজ ডেস্ক ::
যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে পাবনায় শুরু হয়েছে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি| ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়|
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে| এতে সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট (এমএমইএসডিপি)| পাবনার গাছপাড়ায় ব্র্যাক লার্নিং সেন্টারে গতকাল এ কর্মসূচির উদ্বোধন করা হয়|
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম| বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এসএমইএসপিডির যুগ্ম পরিচালক ও ডিপিডি মো. আইয়ুব আলী এবং যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলপ্রধান ফজলুল হক ও হেড অব এসএমই (মার্কেটিং) এনএইচএম নুসরাত|
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ উদ্যোগের লক্ষ্য নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান ও প্রয়োজনীয় ঋণ সুবিধার মাধ্যমে তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি করা| প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও উৎসাহ পাবেন, যা তাদের ব্যাংকিং সেবার আওতায় এনে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে|

 

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191