বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে প্রাইম ব্যাংকের কৃষি ঋণ বিতরণ ও প্রচারণা সভা

  |   বুধবার, ০৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত

মাধবপুরে প্রাইম ব্যাংকের কৃষি ঋণ বিতরণ ও প্রচারণা সভা

অর্থবিজ ডেস্ক :
কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রাইম ব্যাংকের উদ্যোগে হবিগঞ্জের মাধবপুরে ‘উপজেলাভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়
বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্দেশনায় এবং মাধবপুরের ১৫টি তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে মঙ্গলবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়| এতে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে প্রাইম ব্যাংক পিএলসি|
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. জাবেদ আহমদ| সভাপতিত্ব করেন মাধবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান| বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী|
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে অর্ধশত প্রান্তিক ও প্রকৃত কৃষকের হাতে ঋণের চেক তুলে দেয়া হয়| পাশাপাশি কৃষি ঋণ-বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়| অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান হুমায়ুন কবির ও হেড অব এগ্রো বিজনেস শাহানা পারভীন এবং তফসিলি ব্যাংকগুলোর শাখাপ্রধান ও কর্মকর্তারা|

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৯ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191