
| রবিবার, ১৭ মে ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত

অর্থবিজ ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে| ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে|
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা| আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ৪২ পয়সা |
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪ পয়সা| আগের বছর একই সময়ে যা ছিল ৬ পয়সা|
৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির সমšি^ত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ২২ পয়সা|

Posted ৬:১৩ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬
Arthobiz | zaman zaman


