
| রবিবার, ২১ জুন ২০২৬ | প্রিন্ট | 45 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
এবি ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. ফজলুর রহমান এফসিএ | ১৮ জুন-২০২৬ তারিখ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়| ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়|
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি এর আগে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন| মো. ফজলুর রহমান ১৯৯৭ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবি ব্যাংকে যোগদান করেন| পরবর্তীতে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন| এই সময়ে তাঁর নেতৃত্বে ব্যাংক আর্থিক অগ্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করে|
মো. ফজলুর রহমান একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট| ব্যাংকিং, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে| তিনি পুঁজিবাজার উন্নয়ন এবং বিনিয়োগ ব্যাংকিংয়ে নেতৃত্বদানের জন্য বিশেষভাবে সমাদৃত| পেশাগত দায়িত্বের পাশাপাশি ব্যাংকিং ও আর্থিক খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর একাধিক বিশ্লেষণধর্মী নিবন্ধ দেশের শীর্ষস্থানীয় জাতীয় ˆদনিকগুলোতে প্রকাশিত হয়েছে|

Posted ৫:৪৮ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬
Arthobiz | zaman zaman


