
| মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | 31 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ‘প্রতিষ্ঠার ৪২ বছর ও গৌরবময় সাফল্য উৎসব’ করেছে|
ঢাকার অফিসার্স ক্লাবে আজ ৭ জুলাই মঙ্গলবার এ উৎসবের আয়োজন করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ এমপি |
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন| স্বাগত বক্তব্য দেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন| এছাড়া কোম্পানীর পরিচালকবৃন্দ ও নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন| অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত ন্যাশনাল লাইফের প্রায় দুই হাজার সফল উন্নয়ন কর্মী, বীমা শিল্প ও আর্থিক খাতের সুধীজনরা অংশ গ্রহন করেন|
ব্যবসা উন্নয়নে কর্মকর্তাদের অনুপ্রেরণা প্রদানের লক্ষে এ অনুষ্ঠানের আয়োজন| অনুষ্ঠানে দাবী পরিশোধ, কর্পোরেট সুশাসন পরিপালন ও বীমা শিল্পে বিশেষ অবদানের জন্য অর্জিত দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার নিয়ে প্রধান অতিথিসহ সকলে উৎসব ও ফটোসেশন করা হয়| এছাড়া ৫ কোটি ৭৫ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তরসহ অনুষ্ঠানে শ্রেষ্ঠ এরিয়া ও জোন প্রধানসহ সফল বীমা কর্মীদের মাঝে গোল্ড মেডেল ও বিশেষ প্রণোদনা পুরস্কার বিতরণ করা হয়| অনুষ্ঠানটি সারা দেশের উন্নয়ন কর্মকর্তাদের মাঝে ব্যাপক প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করে| যা কোম্পানীর ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে|

Posted ৭:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
Arthobiz | zaman zaman


