বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনতা ব্যাংক ও ডাচ&-বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

  |   বুধবার, ০৮ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

জনতা ব্যাংক ও ডাচ&-বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

অর্থবিজ ডেস্ক :
গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সেবাকে আরো সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে জনতা ব্যাংক পিএলসি এবং ডাচ&-বাংলা ব্যাংক পিএলসির মধ্যে মঙ্গলবার (৭ জুলাই) একটি চুক্তি স্বাক্ষর হয়েছে| জনতা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়|
এতে বলা হয়, অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম উপস্থিত ছিলেন| অন্যদিকে ডাচ&-বাংলা ব্যাংকের পক্ষে ছিলেন এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এহতেশামুল হক খান এবং ডিএমডি মো. সাহাদাত হোসেনসহ ঊর্ধ্বতন নির্বাহীরা|
অনুষ্ঠানে জনতা ব্যাংকের আইসিটি ডিভিশনের জিএম মোহাম্মদ আনিস এবং ডাচ&-বাংলা ব্যাংকের এসইভিপি ও ব্রাঞ্চ অপারেশন অ্যান্ড লায়াবিলিটি ডিভিশনের প্রধান আব্দুল্লাহ আল মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন|
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের আওতায় জনতা ব্যাংকের নিজ¯^ অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘জনতা পে’তে ডাচ-বাংলা ব্যাংকের নেক্সাস ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’, ভিসা কার্ড এবং মাস্টারকার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট গ্রহণের সুবিধা যুক্ত হবে| ফলে ‘জনতা পে’র সঙ্গে যুক্ত বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান, মার্চেন্ট ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকরা আরো সহজ, দ্রুত ও নিরাপদে অনলাইন লেনদেন সম্পন্ন করতে পারবেন|

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৯ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191