
| সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 31 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
নিটল ইন্স্যুরেন্স পিএলসি-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার (১২ জুলাই) ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে| সভায় ২০২৫ সালের আর্থিক বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে|
সভায় সভাপতিত্ব করেন নিটল ইন্স্যুরেন্স পিএলসি’র চেয়ারম্যান এ কে এম মনিরুল হক| সভায় চেয়ারম্যান কোম্পানির বিদায়ী বছরের ব্যবসায়িক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন| তিনি কোম্পানির সামগ্রিক অগ্রগতি ও ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন|
সভায় উপস্থিত ছিলেন নিটল ইন্স্যুরেন্স পিএলসি-এর এক্সিকিউটিভ চেয়ারপারসন ও পরিচালক নাঈমা হক, পরিচালক মাহমুদুল হক শামীম, পরিচালক নাজমে আরা হুসেন, পরিচালক মো. মুরাদ হোসেন, ¯^তন্ত্র পরিচালক মো. মামুনুর রশিদ এফসিএমএ এবং মো. সোহরাব আলী খান এফসিএমএ|
এছাড়া সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স কর্মকর্তা মো. লিয়াকত হোসেন এফসিএমএ উপস্থিত ছিলেন|
কোম্পানি সচিব মো. মিজানুর রহমান এফসিএস সভা পরিচালনা করেন|

Posted ১১:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬
Arthobiz | zaman zaman


