বুধবার ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

  |   সোমবার, ১৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   18 বার পঠিত

ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

অর্থবিজ প্রতিবেদক :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (১৩ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে| এদিন ব্লক মার্কেটে ৫১ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে| ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে|
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের| এদিন কোম্পানিটির ৯ কোটি ১৪ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে|
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি| কোম্পানিটির ৫ কোটি ১৯ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে|
৪ কোটি ৯৮ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি|
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ৪ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি ৩ কোটি ৬৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে|

 

 

 

Facebook Comments Box
advertisement

Posted ৫:১০ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুলাই ২০২৬

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191