
| মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | 18 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (১৪ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি | কোম্পানিটির ৭৪ কোটি ৯৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে| এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে|
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন | কোম্পানিটির ৪৯ কোটি ২৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে|
৩৬ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস& পিএলসি|
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি , আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, বিএসআরএম স্টিল লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড |

Posted ৪:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Arthobiz | zaman zaman


