
| মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক ;
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্লুচিপ কোম্পানি এডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি তার সহযোগী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডে (ব্র্যান্ড নাম স্বপ্ন ) ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে|
আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত এসিআই পিএলসি’র পরিচালনা পর্ষদের সভায় বিনিয়োগ সংক্রান্ত এই সিদ্ধান্ত গৃহীত হয়| কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে|
সূত্র অনুসারে, বিনিয়োগের অংশ হিসেবে কোম্পানিটি এসিআই পিএলসির এক হাজার টাকা মূল্যের ৭০ লাখ কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার কিনবে| চলতি বছরের ১৫ অক্টোবরের মধ্যে এই বিনিয়োগ করা হবে|

Posted ৮:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Arthobiz | zaman zaman


