বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোশ্যাল ইসলামী ব্যাংকসহ পাঁচ ব্যাংক একীভূতকরণের বিরোধিতা

  |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   98 বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকসহ পাঁচ ব্যাংক একীভূতকরণের বিরোধিতা

অর্থবিজ প্রতিবেদক :
সোশ্যাল ইসলামী ব্যাংকসহ পাঁচটি পাঁচ ব্যাংক একীভূতকরণে সরকারি উদ্যোগের বিরোধিতা করেছে ব্যাংকের একদল সাবেক পরিচালক। জাতীয় প্রেসক্লাবে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা ব্যাংক একীভূতকরণে বিরোধিতা করে ব্যাংক পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা ধার চেয়েছেন।
ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ডা. মেজর (অব.) এম রেজাউল হক বলেন, মাথায় বন্দুক ঠেকিয়ে এই ব্যাংক দখল করা হয়েছিল। এখন আবার সরকারি খাতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের অপরাধ কি। কোনোভাবেই আমাদের ব্যাংক নেওয়া যাবে না। সাবেক পরিচালক ডা. মো. জাহাঙ্গীর ব্যাংক পরিচালনায় টাকা ধার দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানিয়ে বলেন আমরা ব্যবসা করে এ টাকা পরিশোধ করব ।
ব্যাংকটির উদ্যোক্তা চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা ব্যবসায়ী। ব্যবসায়ীরা ব্যাংক চালাতে না পারলে, অন্যরা পারবে কীভাবে। আমরাই এই ব্যাংক চালাব। এটা আমাদের সম্পদ। সরকার কি একজনের বাড়ি, ঘর নিয়ে নিতে পারে ?’
সাবেক পরিচালক আসাদুজ্জামান বলেন, ‘অনেক কষ্ট করে আমরা এই ব্যাংক করেছি। প্রবাস থেকে দেশে অর্থ এনে এটা প্রতিষ্ঠা করেছি। এখন সরকারিকরণ করা হবে কেন?’
উল্লেখ্য, শরীয়াহভিত্তিক পরিচালিত দুর্দশাগ্রস্ত স্যোশ্যাল ইসলামী, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে একটি বড় ইসলামী ব্যাংক করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের একীভূতকরণ উদ্যোগে এরই মধ্যে সায় দিয়েছে সরকার। এজন্য প্রাথমিকভাবে দরকার হবে ৩৫ হাজার ২০০ কোটি টাকা। যার মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার ২০০ কোটি টাকা। আর ৭ হাজার ৫০০ টাকা নেওয়া হবে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে। বাকি ৭ হাজার ৫০০ কোটি টাকা প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার দেওয়া হবে।

 

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191