বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআরের আলোচিত কর্মকর্তা বেলাল ওএসডি

  |   বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

এনবিআরের আলোচিত কর্মকর্তা বেলাল ওএসডি

অর্থবিজ প্রতিবেদক :
দুর্নীতির অভিযোগে সমালোচনার মুখে থাকা ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)-এর আলোচিত কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ওএসডি করা হয়েছে।
একদিন আগে দপ্তর পরিবর্তন করে তাকে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনাল ঢাকার সভাপতি পদে পদায়ন করা হয়েছিল৷ এনবিআরের অন্যান্য দায়িত্বের তুলনায় পদটি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা থাকায় এই নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। এর আগে তিনি বেনাপোল কাস্টম হাউসের কমিশনার এবং ডিউটি এক্সেমশন অ্যান্ড ড্র-ব্যাক অফিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দুদকের মহাপরিচালক আকতার হোসেন মঙ্গলবার (৭ অক্টোবর) বলেন, ‘তদন্তে বেলালের নামে ঘোষিত সম্পদের বাইরে আরও বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। বেলাল তার সম্পদ বিবরণীতে ৮ কোটি ৮৩ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তার নামে মোট ১৩ কোটি ৪৩ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে ৪ কোটি ৬০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সম্প্রতি সরকারি আদেশে (জিও) ইন্দোনেশিয়ায় প্রশিক্ষণে অংশ নিতে অনুমতি পেলেও তিনি অস্ট্রেলিয়া ভ্রমণ করেন। এ বিষয়ে এনবিআর তার কাছে ব্যাখ্যা চেয়েছে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে বেলালের বিরুদ্ধে মামলা করে দুদক।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191