বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন শহিদুল আলম

  |   শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   68 বার পঠিত

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন শহিদুল আলম

অর্থবিজ প্রতিবেদক :
বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন ।
তুরস্ক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ইস্তাম্বুলে পৌঁছান।
বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৫ মিনিটে শহিদুল আলমকে বহনকারী ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মো. মিজানুর রহমান বিমানবন্দরে শহিদুল আলমকে স্বাগত জানান।
শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শহিদুল আলম ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার লক্ষ্যে গঠিত ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর উদ্যোগে গাজামুখী নৌযাত্রায় অংশ নিয়েছিলেন। এই অভিযানে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা যোগ দেন।
এই মানবিক অভিযানের অংশ হিসেবেই ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম। ৮ অক্টোবর নৌবহরে হামলা চালিয়ে সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে নিয়ে যায় ইসরায়েলি সেনারা।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191