বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইম ইন্স্যুরেন্সের কর্মীদের নিয়ে বিআইপিডি’র প্রশিক্ষণ

  |   শনিবার, ১১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   67 বার পঠিত

প্রাইম ইন্স্যুরেন্সের কর্মীদের নিয়ে বিআইপিডি’র প্রশিক্ষণ

অর্থবিজ প্রতিবেদক :
প্রথমবারের মত নন-লাইফ বীমা কর্মীদের জন্য অংশগ্রহণমূলক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) । আজ শনিবার (১১ অক্টোবর) শুরু হয়েছে ‘বেসিক ইন্স্যুরেন্স কোর্স ফর মার্কেটিং ফোর্স’ শীর্ষক দুই দিনব্যাপী এই সার্টিফাইড কোর্স।
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রায় অর্ধশত বিক্রয় ও উর্ধ্বতন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআইপিডি এবং প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, বিআইপিডির মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী এসিআইআই, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুজিত কুমার ভৌমিক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অবলিখন) এস এম শফি উল্ল্যাহ, বিআইপিডির একাডেমিক কাউন্সিলের সদস্য এ কে এম এহসানুল হক এফসিআইআই এবং কে এম দস্তুর এন্ড কোং-এর জেনারেল ম্যানেজার ইয়াসিন এ খান এসিআইআই।

 

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩২ অপরাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫

Arthobiz |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক : অহিদুজ্জামান মিঞা
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: খান ম্যানশন, ৮-ই, ২৮/এ-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
ইমেইল: arthobiz61@gmail.com
যোগাযোগ: 01670045191