
| সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 157 বার পঠিত

অর্থবিজ প্রতিবেদক :
আলুর বহুমুখী ব্যবহার, রপ্তানি এবং আধুনিক সংরক্ষণ পদ্ধতি বিষয়ক ১ম আন্তর্জাতিক আলু উৎসব ২০২৫ উপলক্ষে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ১২-১৩ ডিসেম্বর ২ দিন ব্যাপী এক মেলা অনুষ্ঠিত হয়।
এই মেলায় আলু উৎপাদন, বিপণন, কৃষি যন্ত্রপাতি, কোল্ড চেইন প্রযুক্তি, ব্যাংক-বীমা আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন দেশি-বিদেশি ও সরকারি-বেসরকারি ৬৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
মেলা উদ্বোধন করেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
আলু চাষ থেকে শুরু করে সংগ্রহ, বিপণন ও ভোক্তা পর্যায়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উৎসাহের সহিত বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের স্টল পরিদর্শন করেন। বেঙ্গল ইসলামি লাইফ এই উৎসবে অংশগ্রহণের মাধ্যমে প্রান্তিক কৃষক হতে আলু শিল্পের সাথে জড়িত প্রতিটি ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের তাকাফুলের মাধ্যমে আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা সুরক্ষা প্রদানের লক্ষ্যে সচেতনতা ও আগ্রহ সৃষ্টিতে সক্ষম হয়।

আগত অতিথিদের মধ্যে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বেঙ্গল ইসলামি লাইফের স্টল পরিদর্শন করেন এবং তাকাফুলের অধীনে স্বাস্থ্য সুবিধাকে আরো সম্প্রসারণের জন্য উৎসাহ প্রদান করেন।
এছাড়া কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ, নেদারল্যান্ডসের মান্যবর রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট ও বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, নুম্বার্গমেস ফিমা এক্সিবিশন (হাংজাও) কো. লিমিটেড এর প্রতিনিধি এবং জেনারেল ম্যানেজার টনি এলভি, এফবিসিবিআই-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ভাইস-চেয়ারম্যান মোঃ আমিন হেলালী, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সহ-সভাপতি ও বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর উদ্যোক্তা পরিচালক মোঃ ইকবাল হোসেন চৌধুরী জুয়েলসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ, আন্তর্জাতিক পোষ্টহার্ভেস্ট কনসালট্যান্টসহ বিভিন্ন দেশের শিল্প বিশেষজ্ঞ ও প্রতিনিধিবৃন্দ স্টল পরিদর্শন করেন।


Posted ১:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Arthobiz | zaman zaman


